শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসে আগুন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ১২:১১ অপরাহ্ণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে মেঘনা পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত আনুমানিক পৌনে ১০টার দিকে মহাসড়কের সানারপাড় ইউটার্ন এলাকায় ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যাত্রীবেশে দুর্বৃত্তরা বাসে এই নাশকতা চালায়। এই ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয় এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ ও আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর জন্য স্বার্থান্বেষী মহল কোনো নাশকতা ঘটিয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে জনজীবনকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগসহ তাদের দোসররা।

এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন রাজনৈতিক দলের নেতারা। তারা অবিলম্বে দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, মহাসড়কের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্তকরণের কাজ চলছে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD