সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

আইসিসির ওপর বড় নিষেধাজ্ঞার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩০ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসির ওপর ব্যাপক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। পরিকল্পনা অনুযায়ী, নিষেধাজ্ঞা কার্যকর হলে আদালতটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো তীব্র অর্থনৈতিক সংকটের মুখে পড়তে পারে। আন্তর্জাতিক রাজনীতি ও বিচার বিভাগের সম্পর্কের ক্ষেত্রে এই পদক্ষপ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

মার্কিন প্রশাসনের উচ্চপর্যায়ের সূত্রগুলো গণমাধ্যমকে জানিয়েছে, আদালতের কিছু বিতর্কিত কার্যক্রমের জবাবদিহিতা নিশ্চিত করতেই এই কঠোর পদক্ষেপ নেওয়ার কথা ভাবা হচ্ছে। বিশেষ করে মার্কিন নাগরিক বা মিত্র দেশের কোনো কর্মকর্তার বিরুদ্ধে আদালতের এখতিয়ার বহির্ভূত কোনো পদক্ষেপ নেওয়া হলে তা প্রতিহত করতেই এই নিষেধাজ্ঞা কার্যকর করা হতে পারে।

বিশ্লেষকরা মনে করছেন, এই নিষেধাজ্ঞা কার্যকর হলে আন্তর্জাতিক বিচার ব্যবস্থার কার্যকারিতা এবং বৈশ্বিক কূটনীতিতে বড় ধরনের মেরুকরণ দেখা দিতে পারে। যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক অপরাধ আদালতের মধ্যকার এই সম্ভাব্য সংঘাত বৈশ্বিক রাজনীতিতে নতুন উত্তেজনার জন্ম দিচ্ছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD