সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ২:২৬ পূর্বাহ্ণ

লেবাননের পূর্বাঞ্চলে সিরীয় শরণার্থীদের একটি শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭৫টি পরিবার সম্পূর্ণভাবে গৃহহীন হয়ে পড়েছে। রোববার আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে।

গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট সূত্র, লেবাননের বেকা উপত্যকার জাহলে জেলার বার ইলিয়াস শহরে অবস্থিত ওই শরণার্থী শিবিরে প্রায় ৪৮৬ জন মানুষ বসবাস করতেন। হঠাৎ লাগা এই আগুনে শিবিরের বহু তাঁবু ও ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

এই আকস্মিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম মানবেতর জীবনযাপন করছে। স্থানীয় প্রশাসন ও মানবিক সাহায্য সংস্থাগুলো ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এসেছে এবং তাদের পুনর্বাসনের কাজ শুরু করেছে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD