মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

‘রেল বন্ধ করে বাস মালিকদের সুযোগ দেওয়া বিকৃত মানসিকতার পরিচয়’

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১ জুন, ২০২৪ ৯:৩৩ পূর্বাহ্ণ

ট্রেন বন্ধ রেখে বাসমালিকদের সুবিধা দেব—এটা বিকৃত মানসিকতার পরিচয়। রেলকে ব‍্যবহার করে কেউ সুবিধা নেবে এটা হতে দিতে আমরা রাজি না বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম।

শনিবার (১ জুন) দুপুরে পাংশা উপজেলায় কৃষি মেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, সবার সহযোগিতা ও দোয়ায় গত ঈদের মতো এবারো ভালোভাবে মানুষকে বাড়ি পৌঁছে দিতে পারব। গত ঈদে মানুষ যেমন বাহবা দিয়েছে এবারো বাহবা ধরে রাখতে পারব। বরাবরের মতো এবারো রেলের সব ধরনের ব্যবস্থা থাকবে, ঈদের আগে তিনদিন থাকবে কোরবানির পশু বহনের বিশেষ ক্যাটল ট্রেন।

তিনি বলেন, কিছু মানুষ আছে যাদের সফলতা ভালো লাগে না, যারা উন্নয়ন চোখে দেখে না, তাদের নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD