শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

ছয় পুলিশ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরে

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ১০:৫৫ অপরাহ্ণ

পলায়ন, অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ বিভাগীয় তদন্তে প্রমাণিত হওয়ায় পুলিশের ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে একজন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত করা হয়েছে। দীর্ঘ বিভাগীয় তদন্ত এবং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জনস্বার্থে এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিগত দিনে পুলিশের কিছু সদস্যের নানা অনিয়ম ও শৃঙ্খলাবহির্ভূত কর্মকাণ্ডের কারণে বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছিল। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পুলিশ প্রশাসনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং জবাবদিহিতা নিশ্চিত করতে নিয়মিতভাবে এমন পদক্ষেপ গ্রহণ করছে।

বিশ্লেষকদের মতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতো একটি গুরুত্বপূর্ণ সংস্থায় শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি। সাম্প্রতিক সময়ে বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে সুবিধাভোগী কিছু কর্মকর্তার অনিয়ম ও দুর্নীতির চিত্র বেরিয়ে আসছে। জনগণের অধিকার রক্ষায় এবং পুলিশ বাহিনীকে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে এ ধরনের শুদ্ধি অভিযানের কোনো বিকল্প নেই বলে মনে করছেন সচেতন নাগরিক সমাজ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ভবিষ্যতে পুলিশ বাহিনীর ভেতরে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বা ক্ষমতার অপব্যবহার বরদাস্থ করা হবে না। রাষ্ট্র ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনকে সম্পূর্ণ পেশাদার ও দুর্নীতিমুক্ত করার প্রক্রিয়া চলমান থাকবে। বরখাস্ত হওয়া এবং বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপও প্রক্রিয়াধীন রয়েছে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD