রাতে থানায় আটক, গভীর রাতে মুচলেকায় মুক্তি—এর কয়েক ঘণ্টা পরই দল থেকে বহিষ্কার। মাত্র এক রাতের ব্যবধানে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মো. ইসমাইল হোসেনকে ঘিরে সীতাকুণ্ডে তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য ও রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড়। স্থানীয় সূত্র ও সংবাদকর্মীদের কাছে পাঠানো তথ্যে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে সীতাকুণ্ড থানায় ব্যক্তিগত গাড়ি রাখা নিয়ে পুলিশের এক কনস্টেবলের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওই নেতা। এই ঘটনার জেরে পুলিশ তাকে রাতেই থানায় আটক করে। পরবর্তীতে গভীর রাতে নানা মহলের তদবির ও মুচলেখা দিয়ে তিনি থানা থেকে ছাড়া পান। তবে মুক্তির সুখ বেশিক্ষণ টেকেনি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে এর মাত্র কয়েক ঘণ্টা পরই তাকে দলের পদ থেকে বহিষ্কার করা হয়।
ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলোর তৎপরতার পাশাপাশি দলীয় শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্ব এ ধরনের দ্রুত ও কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এই আকস্মিক বহিষ্কারের ফলে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক