মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

রাজধানীর আদাবরে রাতভর অভিযানে চিহ্নিত ৪ ছিনতাইকারীসহ ১৫ জন গ্রেপ্তার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬ ৪:২৯ pm

রাজধানীর আদাবর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চিহ্নিত ৪ ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত মোট ১৫ জনকে গ্রেপ্তার করেছে আদাবর থানা পুলিশ। গতকাল সোমবার রাতভর পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন আদাবর থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় ছিনতাই, মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধির অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চিহ্নিত চার ছিনতাইকারীকে আটক করা হয়। এছাড়া মাদক, চুরি ও অন্যান্য অপরাধের সঙ্গে জড়িত আরও ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। অভিযানের সময় কয়েকটি সন্দেহজনক সরঞ্জাম ও অপরাধে ব্যবহৃত কিছু আলামতও উদ্ধার করা হয়েছে।

আদাবর থানার ওসি মো. জাহিদুল ইসলাম বলেন, “অপরাধ দমনে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। ছিনতাই, মাদক, চুরি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আদাবর থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করবে।”

তিনি আরও বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD