রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

যুদ্ধবিরতির আগে গাজার স্কুলে ইসরায়েলের হামলা, নিহত ৩০

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩ ৬:১৩ am

যুদ্ধবিরতি শুরুর আগে ফিলিস্তিনের গাজায় জাবালিয়া শরণার্থী শিবিরে জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় ৩০ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে হামাস। যদিও ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছে। খবর আজ জাজিরার।

তবে বিবিসির পক্ষ থেকে নিরপেক্ষভাবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে। স্কুলটি এই নিয়ে দ্বিতীয়বারের মতো হামলার শিকার হলো। এর আগে গত ২ নভেম্বরে স্কুলটিতে হামলা চালানো হয়।

যদিও আর কয়েক ঘণ্টার মধ্যেই হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হতে যাচ্ছে। তার আগেই এ হামলা হলো। তবে ইসরায়েল জানিয়েছে, যুদ্ধবিরতির পর তারা হামাসকে নিমূর্ল না করা পর্যন্ত অভিযান চালাবে।

গাজার স্থানীয় সময় আজ সকাল ৭টা থেকে যুদ্ধবিরতি শুরু হচ্ছে। এদিন বিকেলে ১৩ জন জিম্মিকে মুক্তি দিবে হামাস। চারদিন ব্যাপী যুদ্ধবিরতিতে মোটে ৫০জন জিম্মিকে মুক্তি দেওয়া হবে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD