যুক্তরাজ্যে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। স্থানীয় সময় শুক্রবার ১৩ নভেম্বর সন্ধ্যায় লন্ডনে পৌঁছানোর পর সেখানকার নেতাকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
যুক্তরাজ্য সফরের এই সময়ে তিনি প্রবাসীদের বিভিন্ন আয়োজনে অংশ নেবেন এবং দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় করবেন বলে জানা গেছে। বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর এবং কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক দোসরদের নানা ষড়যন্ত্রের মুখে দেশের এই সংকটময় ও উত্তাল সময়ে তার এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
লন্ডন বিমানবন্দর থেকে বের হওয়ার সময় বিপুল সংখ্যক প্রবাসী নেতাকর্মী ও সমর্থক তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখা এবং ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ সাধনে প্রবাসীদের জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। আগামী দিনগুলোতে জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক কার্যক্রম আরও বেগবান করতে এবং প্রবাসীদের সম্পৃক্ততা বাড়াতে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
আরববাংলা টিভি