শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

ঈদগাঁওয়ে যুবসমাজের ম্যারাথন অনুষ্ঠিত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১:২৩ পূর্বাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁওয়ে মাদকমুক্ত যুবসমাজ, সুস্থ ভবিষ্যৎ স্লোগানে ইয়ুথ ম্যারাথন-২৬ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈদগাঁও ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার পাঁচ শতাধিক তরুণ ও কিশোর উৎসাহের সাথে অংশগ্রহণ করেন।

ম্যারাথন প্রতিযোগিতা শেষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান তরুণ প্রজন্মকে মাদকের মরণনেশা থেকে দূরে রাখতে এ ধরনের খেলাধুলা ও সুস্থ বিনোদনের বিকল্প নেই। যুবসমাজকে দেশের সম্পদে পরিণত করতে নিয়মিত শরীরচর্চা ও নৈতিক শিক্ষার প্রসার ঘটাতে হবে। সমাজ গঠনে যুবকদের অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ।

প্রতিযোগিতা শেষে বিজয়ী দৌড়বিদদের মাঝে আকর্ষণীয় পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়। স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ক্রীড়াপ্রেমী দর্শকরা এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমুখী ও যুববান্ধব কর্মসূচি অব্যাহত রাখার জোর দাবি জানান।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD