শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে ৯ নিহত, চার্জশিট দাখিল

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১২:২৯ পূর্বাহ্ণ

ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকার আবাসিক হোটেল শিখা ইন এ ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশিসহ নয়জনের মৃত্যুর ঘটনায় হোটেল মালিকসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল বা এসআইটি। দীর্ঘ তদন্ত শেষে এই চার্জশিট আদালতে জমা দেওয়া হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তদন্তে উঠে এসেছে যে, ওই আবাসিক হোটেলটিতে অগ্নি নিরাপত্তামূলক পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। এছাড়া বিল্ডিং কোড লঙ্ঘন করে অতিরিক্ত পর্যটক বা অতিথিদের সেখানে থাকতে দেওয়া হয়েছিল, যার ফলে অগ্নিকাণ্ডের সময় দ্রুত বের হয়ে আসার পথ বন্ধ হয়ে যায় এবং মর্মান্তিক এই প্রাণহানির ঘটনা ঘটে।

নিহত বাংলাদেশিরা চিকিৎসা ও অন্যান্য কাজে কলকাতায় অবস্থান করছিলেন। এই ঘটনায় দুই দেশের কূটনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছিল। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যু ও নিরাপত্তা আইন লঙ্ঘনের সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে আদালতের কাছে আবেদন জানাবে এসআইটি।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD