শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন

বরিশালে বিসিবি পরিচালক মিজান অবাঞ্ছিত ঘোষণা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ৫:১০ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করার অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি পরিচালক ও ফরচুন গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান ওরফে ফরচুন মিজানের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। এই ঘটনার পর তাকে বরিশালে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

স্থানীয় নেতাকর্মীরা গণমাধ্যমকে জানান, ফরচুন মিজানের দায়িত্বজ্ঞানহীন ও শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের কারণে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে তার এই ধরনের আচরণের তীব্র নিন্দা জানান এবং তাকে বয়কটের ঘোষণা দেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অবমাননাকর কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

এই ঘটনার প্রেক্ষাপটে ক্রীড়াঙ্গন ও রাজনৈতিক মহলে আলোচনার ঝড় উঠেছে। অনেকেই মনে করছেন, দায়িত্বশীল পদে থেকে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট মহল বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে। ভবিষ্যতে এ ধরণের পরিস্থিতির পুনরাবৃত্তি রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD