বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

মা হারালেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪ ১:০৯ অপরাহ্ণ

মাহারালেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। মঙ্গলবার (৫ মার্চ) ভোরে বাপ্পীর মা স্বপ্না সাহা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বাপ্পী চৌধুরীর ঘনিষ্ঠ স্বজন এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, স্বপ্না সাহা দীর্ঘদিন ধরে পরিপাকতন্ত্রে আলসারের সমস্যায় ভুগছিলেন। কয়েকদিন আগে ইন্ডিয়া থেকে চিকিৎসা শেষে ঢাকায় ফিরেন।

জানা যায়, মুগদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মায়ের মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন বাপ্পী।

বাপ্পী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘শত্রু’। এতে তার বিপরীতে অভিনয় করেন জাহারা মিতু। এছাড়া তার হাতে কয়েকটি সিনেমার কাজ রয়েছে। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘৫৭০’ সহ কয়েকটি সিনেমা।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD