শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশিসহ আটক ১৫৩ অভিবাসী 

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫ ৫:১৫ পূর্বাহ্ণ

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে বৈধ কাগজপত্র না থাকায় ১৫৩ জন অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। এদের মধ্যে ৬৪ জন বাংলাদেশি আছেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজ্যের শাহ আলম এলাকার সেকশন-১২-এর নির্মাণ সাইডে শ্রমিকদের আবাসনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

স্থানীয় সময় রাত ১টায় শুরু হওয়া অভিযানে ৪০০ জন অভিবাসীর কাগজপত্র যাচাই-বাছাই করে ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইন অনুযায়ী ১৩৪ জন পুরুষ ও ১৯ জন নারীকে আটক করা হয়। আটক অবৈধ অভিবাসীদের মধ্যে বাংলাদেশি ৬৪ জন, ইন্দোনেশিয়ান ৫৬ জন, মিয়ানমারের ২৭ জন, নেপালের ৫ জন এবং ভারতের একজন নাগরিক রয়েছেন।

সেলাঙ্গর ইমিগ্রেশনের পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন জানান, অভিযানে দেখা যায়, নির্মাণস্থলের বেশ কয়েকটি তলা বিদেশি শ্রমিকদের আবাসন হিসেবে ব্যবহৃত হচ্ছিল। বেশ অপরিচ্ছন্ন ও দুর্গন্ধযুক্ত পরিবেশ ছিল সেখানে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD