বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

মালয়েশিয়ায় ২২ বাংলাদেশিসহ আটক ৫৯

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুলাই, ২০২৪ ৬:৫৩ am

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৯ জন অভিবাসীকে আটক করা হয়েছে। কুয়ালালামপুর ও সেলাঙ্গরে পৃথক অভিযানে তাদের আটক করে দেশটির ইমিগ্রেশন পুলিশ।

কুয়ালালামপুর ইমিগ্রেশন ডিরেক্টর ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ এক বিবৃতিতে জানান, অনুমতিপত্র ও পরিচয়নথি ছাড়া কাজ করার অপরাধে শুক্রবার (২৬ জুলাই) কুয়ালালামপুরের কমপ্লেক্স দামাই এলাকা থেকে ৩৪ অবৈধ অভিবাসীকে আটক করা হয়।

তিনি বলেন, এছাড়া বৃহস্পতিবার (২৫ জুলাই) সেলাঙ্গরের ক্লাং উপত্যকায় অভিযানে ২৫ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ২২ বাংলাদেশি, নেপালি, ভারতীয়, পাকিস্তানি এবং ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন।

আটককৃতদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, মালয়েশিয়ায় বসবাসের বৈধ পাসপোর্ট, পারমিট না থাকা ও অতিবাহিত হওয়া এবং পাসপোর্টের শর্ত মেনে চলতে ব্যর্থ হওয়া।

জানা গেছে, আটক ৩০ থেকে ৬০ বয়সীদের ইমিগ্রেশন অ্যাক্ট অনুযায়ী আরো তদন্তের জন্য ইমিগ্রেশন ডিপোতে তাদের রাখা হয়েছে।

আটক অবৈধ অভিবাসীরা হকার, মুদি দোকানের কর্মী, রেস্তোরাঁর কর্মী, নাপিত, বিনোদন কেন্দ্রে ওয়েটার এবং গাড়ির ওয়ার্কশপের কর্মী হিসেবে কাজ করতেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD