বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫ ৭:১৫ am

মালয়েশিয়ার কুয়ানটানে পূর্ব উপকূল মহাসড়ক (এলপিটি-১) এলাকায় একটি মাল্টিপারপাস গাড়ি রাস্তা থেকে ছিটকে পড়ে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। স্থানীয় সময় শুক্রবার (২ আগস্ট) এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-গাড়িচালক সাব্বের হাসান (৩০), যাত্রী জাহিদ হাসান (২১) ও আব্দুল্লাহ (২৪)। আহত দুই যাত্রী হাবিব বিশ্বাস (৪৫) ও মনিরাম চন্দ্র বসুকে (৪০) তেংকু আমপুয়ান আফজান হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

কুয়ানটানের ভারপ্রাপ্ত পুলিশপ্রধান আদলি মাত দাউদ জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা কুয়ানটান থেকে কুয়ালালামপুরের দিকে যাচ্ছিলেন। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি রাস্তার বাম পাশে ছিটকে পড়ে দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না এবং গাড়িটির রোড ট্যাক্স গত মে মাসেই শেষ হয়ে গিয়েছিল।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD