রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

মারা গেছেন ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ ১:৪২ অপরাহ্ণ

২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ব্রাহ্মণবাড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফায়েজুর রহমান ফয়েজ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান ডায়াবেটিকস, হাই প্রেসার ও হার্টের সমস্যায় ভুগছিলেন। আজ দুপুর দেড়টায় তিনি ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চেম্বারেই অসুস্থতা অনুভব করেন। তখন হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করার পর তিনি হার্ট অ্যাটাক করার বিষয়টি জানা যায়।

এরপর তাকে ঢাকা নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু তার আগেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কুমারশীল মোড়স্থ আইসিও স্প্যাশালাইজড হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে বিকেল ৩টায় তিনি মারা যান।

ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের বাসিন্দা। তিনি ২১তম বিসিএসের ক্যাডার। ২০২১ সালে ২৩ জুন তত্ত্বাবধায়ক পদে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিযুক্ত হন।

এর আগে তিনি চিকিৎসক হিসেবে কর্মজীবনের শুরু করেন ২০০৩ সালে ২১ মে ইটনা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা হিসেবে। সেখানে ১৩ বছর দায়িত্ব পালনের পর আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) নিযুক্ত হন। সেখান থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরকিল্পনা কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়। সেখানে তিনি ৩ বছর এই দায়িত্ব পালন শেষে ২০১৯ সালের ১৯ ডিসেম্বর তিনি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD