বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

‘মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার’

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ২:৪৯ pm

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থার আমূল সংস্কার এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কাজ করছে বর্তমান সরকার।

বুধবার (২২ এপ্রিল) ‘হ্যান্ডওভার সেরিমনি অফ চায়না-ডোনেটেড মোবাইল মেডিকেল ভেহিকল টু বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে চীন সরকারের পক্ষ থেকে উপহার হিসেবে পাওয়া ভ্রাম্যমাণ মেডিকেল যানগুলো বাংলাদেশ সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, এ ভেহিকেল অসংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ এবং এর ফলে সৃষ্ট পঙ্গুত্ব ও মৃত্যুহার রোধ করতে সহায়তা করবে।

তিনি আরও বলেন, বিগত ১৫ বছরে স্বাস্থ্য খাত দুর্নীতির মাধ্যমে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের মাধ্যমে এখন এই খাতকে পুনর্গঠন ও সংস্কার করা সম্ভব হবে।

তিনি বলেন, জাতীয় স্বাস্থ্য খাতের উন্নয়নে চীন সরকারের সঙ্গে গবেষণা ও প্রশিক্ষণের মতো বিষয়গুলোতে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো আরও বিস্তৃত করার চেষ্টা চলছে।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD