বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

মানবপাচার প্রতিরোধে আইন কার্যকরের তাগিদ মন্ত্রীর

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৩১ অপরাহ্ণ

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী বলেছেন, মানবপাচার বাংলাদেশের মানুষের বিরুদ্ধে সংঘটিত গুরুতর, অমানবিক ও নিষ্ঠুর অপরাধগুলোর একটি। এটি প্রতিরোধে আইনকে আরও কার্যকর করার পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থার সক্ষমতা বৃদ্ধি, সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ এবং বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করতে হবে।

বৃহস্পতিবার এক অনুষ্ঠানে এই তাগিদ দিয়ে তিনি বলেন, বর্তমান সমাজে মানবপাচারের মতো ঘৃণ্য অপরাধ রোধে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। অতীতে স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে বিচারহীনতার সংস্কৃতির কারণে এ ধরনের অপরাধ বৃদ্ধি পেয়েছিল। কিন্তু বর্তমানে দেশের সার্বিক আইনশৃঙ্খলার উন্নতি ঘটছে এবং অপরাধীদের কঠোর আইনের আওতায় আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, মানবপাচারের শিকার হওয়া ব্যক্তিদের সুরক্ষা প্রদান এবং তাদের পুনর্বাসনে সরকারের পক্ষ থেকে বিভিন্নমুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিচারপ্রক্রিয়া দীর্ঘসূত্রিতা দূর করতে এবং ভুক্তভোগীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে এবং মানবপাচার চক্রকে সমূলে উৎপাটন করতে দেশবাসীকেও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD