মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

ময়মনসিংহে গর্তে মিলল দুই শিশুসহ তিনজনের মরদেহ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ মে, ২০২৪ ১২:২৭ অপরাহ্ণ

ময়মনসিংহের ত্রিশালে পতিত জমির একটি গর্ত থেকে এক নারী ও দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ মে) দুপুরে উপজেলার কাকচর নয়াপাড়া এলাকায় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশের ধারণা, সপ্তাহখানেক আগে ওই নারী ও দুই শিশুকে খুন করে পুঁতে রাখা হয়েছে গর্তে।

এদিকে এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিভিন্ন বয়সী মানুষজন ভিড় করেছেন ঘটনাস্থলে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) শামীম হোসেন জানান, মরদেহগুলো ক্ষতবিক্ষত ও আঙুল না থাকায় পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD