শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে আটকা ৯৬ শিক্ষক-শিক্ষার্থী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ২:৪৪ পূর্বাহ্ণ

বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে আকস্মিক জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দেশের একমাত্র প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্টমার্টিনে আটকা পড়েছেন দেশের দুটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ৯৬ জন শিক্ষক ও শিক্ষার্থী। গত ১৯ নভেম্বর তাদের নিজ গন্তব্যে ফিরে আসার কথা থাকলেও, সাগরের উত্তাল অবস্থা এবং টানা বর্ষণের ফলে সামুদ্রিক জলযান চলাচল সম্পূর্ণরূমে স্থগিত ঘোষণা করে স্থানীয় প্রশাসন। ফলে আকস্মিক এই বিপত্তিতে পড়ে দ্বীপটিতে মানবেতর দিন পার করছেন তারা।

খোঁজ নিয়ে জানা গেছে, আটকা পড়া এই দলটিতে বিভিন্ন বিভাগের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন। আবহাওয়া পরিস্থিতি হঠাৎ অবনতি হওয়ায় এবং সমুদ্রের সংকেত বেড়ে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে নৌপথে পর্যটকবাহীসহ সব ধরনের জলযান চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে করে দ্বীপের বিভিন্ন হোটেল ও কটেজে অবস্থান করছেন শিক্ষক-শিক্ষার্থীরা। তাদের পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে যেন আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলেই দ্রুত ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়।

এ বিষয়ে স্থানীয় প্রশাসন গণমাধ্যমকে জানান, আটকে পড়া পর্যটক ও শিক্ষক-শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা এবং খোঁজখবর রাখা হচ্ছে। আবহাওয়া অনুকূলে আসলে এবং নৌপথে চলাচল নিরাপদ ঘোষণা করা হলে অগ্রাধিকার ভিত্তিতে তাদের দ্রুত কক্সবাজারে ফিরিয়ে আনার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আতঙ্কিত না হয়ে সবাইকে নিরাপদে অবস্থানের পরামর্শ দেওয়া হয়েছে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD