শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

বিদেশে ডেটা সেন্টার নয়, হুঁশিয়ারি ট্রাম্পের

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ৫:২১ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের বাইরে ডেটা সেন্টার নির্মাণ করলে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর ব্যাপক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ঠিক কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে, সে বিষয়ে তিনি এখনো বিস্তারিত কিছু জানাননি। এমনকি এই নতুন পরিকল্পনার বিষয়ে নিজের প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও তিনি তাৎক্ষণিকভাবে কিছু বলেননি।

বিশ্লেষকদের মতে, মার্কিন প্রযুক্তি খাতের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখা এবং দেশের ভেতর কর্মসংস্থান বাড়ানোর উদ্দেশ্যেই ডোনাল্ড ট্রাম্প এই কঠোর অবস্থান নিয়েছেন। বৈশ্বিক প্রতিযোগিতায় মার্কিন আধিপত্য বজায় রাখতে অভ্যন্তরীণ অবকাঠামো উন্নয়নের ওপর দীর্ঘদিন ধরে জোর দিয়ে আসছেন তিনি। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এমন কড়াকড়ি মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD