বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য সম্প্রসারণ এবং প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
বৈঠক সূত্রে জানা যায়, মালয়েশিয়ার হাইকমিশনার বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়ার প্রশংসা করেন। এ সময় ডা. শফিকুর রহমান মালয়েশিয়ার বাজারে আরও বেশি বাংলাদেশি দক্ষ কর্মী নেওয়ার আহ্বান জানান এবং দুই দেশের ব্যবসায়িক অংশীদারিত্ব বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। হাইকমিশনারও এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য, দেশের এই ক্রান্তিলকামে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ রক্ষা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বৈঠকে উভয় দেশের উচ্চপদস্থ কূটনৈতিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরববাংলা টিভি/ডেস্ক