শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন

বিয়ে করলেন চাকসু ভিপি ইব্রাহিম

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক ব্যস্ততার পর জীবনের এক নতুন অধ্যায়ে পা রাখলেন এই ছাত্রনেতা। শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকার পিটস্টপ রেস্টুরেন্টে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এই বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়, যেখানে উভয় পরিবারের ঘনিষ্টজন ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, পাত্রীর নাম রাইসা। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী। তাদের এই শুভ পরিণয়ে বিশ্ববিদ্যালয় অঙ্গনসহ বিভিন্ন মহলে আনন্দের জোয়ার বইছে। শুভাকাঙ্ক্ষী ও সহযোদ্ধারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নবদম্পতিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। সবাই তাদের ভবিষ্যৎ জীবনের জন্য দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।

ছাত্র রাজনীতিতে সফলতার পর ব্যক্তিগত জীবনের এই নতুন যাত্রায় ইব্রাহিম হোসেন রনি সকলের কাছে দোয়া চেয়েছেন। এই যুগলের সুখ ও সমৃদ্ধিময় জীবন কামনা করে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও এই বিয়ের খবর আনন্দের বার্তা ছড়িয়ে দিয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD