মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

বিকেলে গণমাধ্যমে কথা বলবেন সালাউদ্দিন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪ ৯:৫৩ পূর্বাহ্ণ

গত ৫ আগস্ট ঘটনার পরবর্তী সময়ে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন অনেকটা নিভৃতে ছিলেন। বাফুফের কর্মকাণ্ড বাসা থেকে সম্পাদন করতেন। আজ (শনিবার) মাস খানেক পর বাফুফে ভবনে এসেছেন। এরপরই জানিয়েছেন গণমাধ্যমের মুখোমুখি হওয়ার কথা।

বিকেলে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। ব্যক্তিগত প্রেস ব্রিফিংয়ে তিনি আসন্ন নির্বাচন নিয়ে বা তার ব্যক্তিগত কিছু ঘোষণা দিতে পারেন বলে জানা গেছে। যা নিয়ে বেশ কৌতুহল তৈরি হয়েছে ফুটবলাঙ্গনে।

আজ বিকেল ৪টায় বাফুফে ভবনে লিগ কমিটির সভা আছে। সেই সভায় যোগ দিতে ক্লাবের ও ফেডারেশনের কর্মকর্তারাও হাজির হচ্ছেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD