শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

বিএনপি নির্বাচনে না আসলেও অন্য দলগুলো আসবে: তথ্যমন্ত্রী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩ ৮:৪৫ পূর্বাহ্ণ

বিএনপি যদি নির্বাচনে না আসে তাতে কোনো সমস্যা নেই মন্তব্য করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি না আসলেও অন্য দলগুলো ঠিকই ভোটে আসবে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনে এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ২০১৪ আর ২০১৮ সালের তুলনায় বিএনপির শক্তি অনেক কমে গেছে। নিশ্চিত পরাজয় হবে জেনেই নির্বাচনে আসছে না বিএনপিসহ সমমনা কয়েকটি দল। এই কারণেই তারা নির্বাচন প্রতিহত করা অপচেষ্টা করছে।

এ সময় নির্বাচনী ট্রেন কারো জন্য অপেক্ষা করবে না মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, ভোট ছাড়া গণতান্ত্রিক সরকারকে পরাজিত করার আর কোনো উপায় নেই।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD