শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

বাকেরগঞ্জের নিখোঁজ তিন ছাত্রী উদ্ধার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ ৬:৪১ পূর্বাহ্ণ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাঁড়িয়াল মাধ্যমিক বিদ্যালয়ের নিখোঁজ দশম শ্রেণির তিন ছাত্রীকে ঢাকার শ্যামপুর থেকে উদ্ধার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, নিবিড় ছায়া তদন্ত ও তথ্যপ্রযুক্তির সহায়তায় এই অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার ভোরে ঢাকার শ্যামপুর কদমতলী থানার ঢাকা ম্যাচ ফ্যাক্টরি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সময়োপযোগী পদক্ষেপে শিক্ষার্থীরা অক্ষত অবস্থায় উদ্ধার হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তাদের অভিভাবক ও এলাকাবাসী।

গত ২৯ সেপ্টেম্বর উপজেলার দাঁড়িয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ওই তিন শিক্ষার্থী রহস্যজনকভাবে নিখোঁজ হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল। পুলিশ ঘটনার পর থেকেই তাদের অবস্থান শনাক্তে বিভিন্ন স্থানে চিরুনি অভিযান শুরু করে।

উদ্ধারকৃত ছাত্রীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ধরনের ঘটনায় অভিভাবকদের আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন স্থানীয় সমাজ বিশ্লেষকরা, যাতে শিক্ষার্থীরা কোনোভাবেই বিপথগামী না হয়।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD