স্কোরবোর্ডে ৪২ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছিল জিম্বাবুয়ে। টপ অর্ডার ব্যর্থতায় আরও একবার অলআউটের শঙ্কায় পড়েছিল তারা। তবে সেই শঙ্কার মেঘ উড়ে যায় জোনাথন ক্যাম্পবেলের ব্যাটে। এই অভিষিক্ত ব্যাটার উইকেটে এসেই পাল্টা আক্রমণ করেছেন। তাতে হাফ ছেড়ে বাঁচে রোডেশিয়ানরা! এরপর ব্রায়ান বেনেটও দারুণ ব্যাটিং করেছেন। তাতে লড়াই করার পুঁজি পেয়েছে সফরকারীরা।
রবিবার (৫ এপ্রিল) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৮ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেছেন জোনাথন ক্যাম্পবেল। ১৮ রানে ২ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার তসকিন আহমেদ।