বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

ববির ব্যবসায়িক পার্টনারের মামলায় ২ আসামির বিরুদ্ধে পরোয়ানা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪ ৯:৫৬ পূর্বাহ্ণ

চিত্রনায়িকা ইয়ামিন হক ববির ব্যবসায়িক পার্টনার আবুল বাশারের করা প্রতারণার মামলায় আমান উল্লাহ আমান ও ইনতাকাবুল আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার (২ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত এ পরোয়ানা জারি করেন।

বাদীপক্ষের আইনজীবী আনিসুজ্জামান বলেন, গত ১৬ মে আবুল বাশার দুই জনের বিরুদ্ধে আদালতে মামলাটি করেন। আদালত মামলাটি গ্রহণ করে দুই আসামিকে আজ আদালতে হাজির হতে সমন জারি করেন। কিন্তু আসামিরা আদালতে হাজির না হওয়ায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD