রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

বগুড়ায় ৩ দিন বন্ধ থাকবে বিটিসিএলের টেলিফোন ও ইন্টারনেট সেবা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪ ১:২৫ অপরাহ্ণ

ভবন স্থানান্তরের জন্য বগুড়া শহর ও উপজেলাগুলোতে তিন দিনের জন্য টেলিফোন ও ইন্টারনেট সেবা বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সংস্থাটির উপ-মহাব্যবস্থাপক (টেলিকমের) কার্যালয় থেকে টেলিফোন ও ইন্টারনেট বন্ধের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এতে জানানো হয়েছে, বগুড়া সাতমাথায় অবস্থিত তিনতলা টেলিফোন ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে বুয়েট। সেজন্য এই ভবন থেকে সুইচরুমের যাবতীয় যন্ত্রপাতি অন্যত্র স্থানান্তর করে পুনঃস্থাপন করা হবে। তাই আগামী ২২ ফেব্রুয়ারি বিকেল ৫টা থেকে ২৫ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত টেলিফোন ও ইন্টারনেট সেবা বন্ধ থাকবে। ডাটা নির্ভর বর্তমান এই সময়ে টেলিযোগাযোগ সেবায় সাময়িকভাবে বিঘ্ন ঘটবে বলে বিটিসিএল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করছে।

যে সমস্ত টেলিযোগাযোগ সেবাসমূহ বন্ধ থাকবে

বিটিসিএলের জিপন, লিজড লাইন ইন্টারনেট, ভিপিএন এবং কপার ক্যাবলের মাধ্যমে সংযোগ দেওয়া টেলিফোন (এজিডব্লিউ) সেবা বন্ধ থাকবে। এর মধ্যে বগুড়া শহর ও উপজেলাসমূহে জয়পুরহাট জেলার বিটিসিএল এর মাধ্যমে বাস্তবায়িত সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বেতার ও গ্রন্থাগারে সংযোগ দেওয়া ইন্টারনেট এবং বগুড়া শহরে টেলিফোন সেবা বন্ধ থাকবে।

একই সঙ্গে বিটিসিএল সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে ঘোষিত সময়ের ভেতরে কাজটি সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টা করা হবে বলেও জানানো হয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD