বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

ফ্রান্স দখল করছে মুসলমানরা: ট্রাম্প

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ৯:৩১ পূর্বাহ্ণ

ফ্রান্সে চলমান শিক্ষার্থী বিক্ষোভকে গণঅভিবাসনের প্রতিফলন হিসেবে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মুসলমানরা ফ্রান্স দখল করে নেওয়ার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার ফ্রান্সজুড়ে বিক্ষোভে প্রায় দুই লাখ ৬৬ হাজার মানুষ অংশ নেন। এর মধ্যে শুধু প্যারিসেই ছিলেন প্রায় ৫৬ হাজার বিক্ষোভকারী। এই আন্দোলনকে কেন্দ্র করে ইউরোপীয় রাজনীতিতে নতুন উত্তাপ ছড়িয়ে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন, যা আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই মন্তব্য অভিবাসন নীতি এবং ইউরোপের সামাজিক স্থিতিশীলতা নিয়ে দীর্ঘদিনের বিতর্ককে আরও উসকে দিয়েছে। বর্তমান পরিস্থিতিতে ফরাসি সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থান নিয়েছে। তবে অভিবাসনপ্রত্যাশী ও স্থানীয় লোকজনের মধ্যে সাংস্কৃতিক ও সামাজিক সংঘাত দিন দিন তীব্রতর হচ্ছে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্টরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD