পিপিআর ও এফএমডির মতো সীমান্ত অতিক্রমকারী প্রাণিরোগ দীর্ঘমেয়াদে নিয়ন্ত্রণ ও নির্মূলে একক কোনো দেশের পক্ষে সফল হওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, এসব রোগ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন, কারিগরি সহায়তা এবং আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত জরুরি।
বর্তমান সরকারের সময়ে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দেশের অর্থনীতিতে এই খাতের অবদান অনস্বীকার্য। খামারিদের সুরক্ষা এবং নিরাপদ আমিষের চাহিদা পূরণে সরকার বদ্ধপরিকর। এর আগে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে লুটপাট ও দুর্নীতির কারণে এই খাতে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি, যা কার্যকরভাবে প্রতিহত করা হচ্ছে।
আন্তর্জাতিক পরিমণ্ডলে সহযোগিতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে প্রাণিসম্পদ খাতের সুরক্ষা নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করেন, পিপিআর এবং এফএমডি রোগ দমনে সঠিক সময়ে টিকাদান ও জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে।
আরববাংলা টিভি/ডেস্ক