সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল স্বাভাবিক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ১০:১৩ পূর্বাহ্ণ

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় স্বাভাবিক হয়েছে। কুয়াশার ঘনত্ব কেটে যাওয়ায় যাত্রীদের দুর্ভোগ লাঘব হয়েছে এবং উভয় পাড়ে আটকে থাকা যানবাহনগুলো নিরাপদে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে।

গতকাল রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। রাত সোয়া ৩টার দিকে কুয়াশা এতটাই ঘন হয়ে যায় যে নদীপথের মার্কিং বাতিগুলোর আলো অস্পষ্ট হয়ে পড়ে। নৌ দুর্ঘটনা এড়াতে এবং যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এই নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেন।

কর্তৃপক্ষ সাংবাদিকদের জানান, কুয়াশার তীব্রতা এত বেশি ছিল যে নদীর দিকনির্দেশনা সঙ্কেত দেখা যাচ্ছিল না। ফলে মাঝনদীতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। কুয়াশার প্রভাব কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে পুনরায় স্বাভাবিক নিয়মে ফেরি চলাচল শুরু হয়।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD