শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে, পূজামণ্ডপের নিরাপত্তায় কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসব নির্বিঘ্ন করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হয়েছে।
গণমাধ্যমকে জানান, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে অবিলম্বে তদন্তসাপেক্ষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশের প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে তৎপর রয়েছে। সরকারের নীতিনির্ধারক মহলের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে যে, অশুভ শক্তি যাতে কোনোভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে সব নাগরিকের সমান অধিকার রয়েছে এবং তাদের ধর্মীয় উৎসব পালনে পূর্ণ নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। বিগত দিনে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে বিভিন্ন সময় সংখ্যালঘুদের ওপর নানা নির্যাতন ও নিপীড়নের ঘটনা ঘটলেও, বর্তমান সরকার সব ধর্মের মানুষের সমান অধিকার রক্ষায় বদ্ধপরিকর। পাশাপাশি, কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগ বা কার্যত নিষিদ্ধ আওয়ামী যুবলীগের পক্ষ থেকে কোনো ধরনের উসকানি বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে তা কঠোর হস্তে দমন করা হবে বলে সতর্ক করেছেন সংশ্লিষ্টরা।
আরববাংলা টিভি/ডেস্ক