রাজশাহীর পুঠিয়া উপজেলায় এক অদ্ভুত ও নজিরবিহীন ঘটনা ঘটেছে। বিদ্যালয়ের মাঠে কলাগাছ লাগিয়ে এবং শিক্ষকদের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক সাবেক দাতা সদস্যের বিরুদ্ধে। শুধু তাই নয়, ওই ব্যক্তি বিদ্যালয়ের প্রধান ফটকটি বাঁশের বেড়া দিয়ে সম্পূর্ণ ঘিরে দিয়েছেন, যার ফলে শিক্ষক ও শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুত্রবধূকে বিদ্যালয়ে চাকরি না দেওয়া এবং প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের একটি পুরনো বিরোধকে কেন্দ্র করে এমন আক্রমণাত্মক কাণ্ড ঘটিয়েছেন অভিযুক্ত সাবেক দাতা সদস্য। এ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে নানা আলোচনা-সমালোচনা চলছে।
খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শনের প্রস্তুতি নিচ্ছেন। শিক্ষা প্রতিষ্ঠানের মতো একটি পবিত্র জায়গায় এ ধরনের হঠকারী সিদ্ধান্ত এবং বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে স্থানীয় সচেতন মহল দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। বিদ্যালয়টির স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে এবং দ্রুত তালা খুলে দেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন শিক্ষক ও অভিভাবকরা।
আরববাংলা টিভি/ডেস্ক