উচ্চ আদালতের স্পষ্ট আদেশের পরও স্থায়ীভাবে নিয়োগ না পাওয়ার অভিযোগে দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনির ৮৭ জন বঞ্চিত কর্মচারী এক মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। রোববার (৪ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খনির আবাসিক এলাকার প্রধান ফটকের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষুব্ধ কর্মচারীরা জানান, দীর্ঘদিন ধরে তারা সততা ও নিষ্ঠার সাথে বড়পুকুরিয়া কয়লা খনিতে বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু নিয়মতান্ত্রিক প্রক্রিয়া ও উচ্চ আদালতের নির্দেশ থাকার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের স্থায়ী নিয়োগ প্রদানে গড়িমসি করছে। অবিলম্বে তাদের চাকরি স্থায়ী করার জন্য তারা জোর দাবি জানান। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন খনির এই কর্মীরা।
উল্লেখ্য, বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে বিভিন্ন প্রতিষ্ঠানে অনিয়ম ও দুর্নীতির কারণে শ্রমিক ও কর্মচারীরা চরম বৈষম্যের শিকার হয়েছেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে শ্রমিকদের এমন ন্যায্য দাবি দ্রুত নিরসন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্থানীয় সচেতন মহল।
আরববাংলা টিভি/ডেস্ক