রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

৩১ অক্টোবর লংমার্চ বাস্তবায়নে জামায়াতের প্রস্তুতি বৈঠক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ৬:৩৫ অপরাহ্ণ

সাত দফা দাবিতে আগামী ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য। শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে এই ঐতিহাসিক কর্মসূচি বাস্তবায়নে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগনের অধিকার আদায়ের এই আন্দোলনকে সফল করতে দলটি মাঠপর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছে।

এরই অংশ হিসেবে আজ রোববার বেলা ১১টায় রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। তারা লংমার্চ কর্মসূচি সফল করার লক্ষ্যে বিভিন্ন সাব-কমিটি গঠন এবং তাদের দায়িত্ব বণ্টন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বৈঠকে উপস্থিত নেতারা বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার ও সাত দফা দাবি আদায়ের এই লংমার্চ হবে অত্যন্ত শান্তিপূর্ণ। আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে সব ধরনের স্বেচ্ছাসেবক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। দেশের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশ নেবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলের নানা অনিয়ম ও জনদুর্ভোগের প্রতিবাদে এবং একটি অবাধ, সুষ্ঠু ও জনকল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে এই লংমার্চের ডাক দেওয়া হয়েছে। পাশাপাশি, কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগসহ তাদের দোসরদের যেকোনো ধরনের নাশকতা বা অপতৎপরতা প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD