মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

পাহাড়ি ঢলে ভেঙে গেছে এরনবিলের বাঁধ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ ১১:৪১ am

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার এরনবিল হাওরের একটি বাঁধ ভেঙে কয়েকটি বোরো জমির ফসল পানিতে তলিয়ে যাচ্ছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের হামিদপুর গ্রামের কাছে সুরেশ্বরী নদীর শাখা মনাই নদীর পানির চাপে এরনবিলের খালের বাঁধটি ভেঙে যায়।

স্থানীয় কৃষকদের দাবি, এই বাঁধের ভেতরে এলাকার ৬-৭টি গ্রামের কৃষকদের প্রায় কয়েকশ একর বোরো ফসল ছিল।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার বলেন, মধ্যনগরে একটি জলমহালের বাঁধ ভেঙে পানি ঢুকছে বলে জানা গেছে। এটা বোরো ফসলরক্ষার কোনো বাঁধ নয়। জলমহালের তীরে হয়তো কিছু ধান থাকতে পারে।

মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় ঘোষ বলেন, এটা বারো ফসলরক্ষার কোনো বাঁধ নয়। এটি একটি বিলের খালের উপরে দেওয়া গ্রামীণ মাটির রাস্তা। পাহাড়ি ঢলের পানির চাপে এটি ভেঙে গেছে। যেখানে পানি ঢুকছে সেটি জলমহাল। এখানে ১১৪ হেক্টর জমি চাষাবাদ করা হয়েছিল। ইতোমধ্যে অর্ধেক জমির ধান কাটা হয়ে গেছে। পানিতে হয়তো ৫-১০ হেক্টর জমি ধান তলিয়ে যেতে পারে। তবে স্থানীয় লোকজন বাঁধটি মেরামতের চেষ্টা করছে।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD