শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

পাকিস্তান নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ১১ সন্ত্রাসী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩৫ পূর্বাহ্ণ

পাকিস্তানের বেলুচিস্তানে দেশটির নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে ভারত সমর্থিত ১১ সন্ত্রাসী নিহত হয়েছে। পাঞ্জগুর জেলার গোয়ারগো এলাকায় পরিচালিত এক সফল অভিযানে পাঁচজন সন্ত্রাসী নিহত হয়। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমকে জানান যে, তাদের আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং সন্ত্রাসবাদ দমনে এই ধরনের অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এছাড়াও চাগাই ও অন্যান্য সংবেদনশীল সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে অপরাধী চক্রের নেটওয়ার্ক দুর্বল হয়ে পড়ছে। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পাকিস্তান সরকার ও নিরাপত্তা বাহিনী কঠোর অবস্থান নিয়েছে। স্থানীয় প্রশাসন সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সতর্কতা অবলম্বন করছে এবং জনগণের সহযোগিতায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD