বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

নোয়াখালী-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ৫:৪৫ পূর্বাহ্ণ

বন্ধের পথে নোয়াখালী-ঢাকা রুটের ট্রেন যোগাযোগব্যবস্থা। বর্তমানে এই গুরুত্বপূর্ণ রুটে মাত্র একটি ট্রেন চালু রয়েছে, তাও আবার চরম অনিয়মিতভাবে চলাচল করছে। দিন যত যাচ্ছে, একের পর এক ট্রেন বন্ধ হওয়ার কারণে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা এক গভীর সংকটের মুখে পড়েছে। রেলওয়ের এমন উদাসীনতায় স্থানীয় ব্যবসা-বাণিজ্য মারাত্মক ধসের মুখে পড়েছে এবং সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

রেলওয়ে সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, এক সময় নোয়াখালী-ঢাকা রুটে আন্তঃনগর নোয়াখালী এক্সপ্রেস এবং উপকূল এক্সপ্রেসের মতো জনপ্রিয় ট্রেনগুলো নিয়মিত চলাচল করত এবং যাত্রীদের সেবা দিয়ে যেত। কিন্তু বিভিন্ন অজুহাতে একে একে এই ট্রেনগুলোর চলাচল স্থগিত বা বাতিল করা হয়েছে। ফলে রাজধানী ঢাকার সাথে নোয়াখালীর সরাসরি যোগাযোগ ব্যবস্থা প্রায় ভেঙে পড়ার উপক্রম হয়েছে।

ব্যবসায়ী ও স্থানীয়রা জানিয়েছেন, ট্রেন যোগাযোগ অনিয়মিত হয়ে পড়ায় যাতায়াতের খরচ এবং সময় দুটোই বহুগুণ বৃদ্ধি পেয়েছে। জরুরি প্রয়োজনে যাতায়াতকারী সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ এবং বন্ধ হয়ে যাওয়া ট্রেনগুলো পুনরায় চালুর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD