সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

নির্বাচনী উত্তেজনার মধ্যে পাকিস্তানে এবার সোশ্যাল মিডিয়া ‘বন্ধ’

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪ ১:০৮ অপরাহ্ণ

পাকিস্তানে নির্বাচনের দিন ইন্টারনেট ও টেলিযোগাযোগ সেবা বন্ধ করে দেওয়ার অভিযোগ রয়েছে। এবার ফলাফল ঘোষণার মধ্যে সমস্যা দেখা দিয়েছে সোশ্যাল মিডিয়া ব্যবহারেও। বৈশ্বিক ইন্টারনেট সেবা পর্যবেক্ষক নেটব্লকস জানিয়েছে, শনিবার (১০ ফেব্রুয়ারি) গোটা পাকিস্তান থেকে এক্সের (সাবেক টুইটার) ব্যবহারকারীরা সমস্যার কথা জানিয়েছেন।

পাকিস্তানে নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে ৪৮ ঘণ্টারও বেশি সময় আগে। ফলাফল ঘোষণা শেষ হয়নি এখনো। এর মধ্যেই দেশটিতে সোশ্যাল মিডিয়া ব্যবহারে বিঘ্ন ঘটার খবর সামনে এলো।

নেটব্লকস বলেছে, পাকিস্তানে ইন্টারনেট এবং মোবাইল নেটওয়ার্ক ব্ল্যাকআউটের মধ্যে অনুষ্ঠিত একটি ‘বিতর্কিত’ নির্বাচনের পরে রাজনৈতিক অস্থিরতা চলাকালীন এই ঘটনা ঘটলো।

এর আগে, ভোটের দিন গত বৃহস্পতিবার পাকিস্তানজুড়ে ইন্টারনেট ও মোবাইল ফোন সেবা বন্ধ করে দেওয়া হয়। একদিন আগে ঘটে যাওয়া সহিংসতার পরিপ্রেক্ষিতে ‘আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য’ এই পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে উল্লেখ করে কর্তৃপক্ষ।

তবে দক্ষিণ এশীয় দেশটিতে ইন্টারনেট-মোবাইল ফোন সেবা বন্ধ করার ওই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এটিকে ‘জনগণের অধিকারের ওপর বেপরোয়া আক্রমণ’ বলে বর্ণনা করেছিল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD