মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪ ১:০৩ অপরাহ্ণ

কিছু দিন পরই নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে খেলবে শ্রীলঙ্কা। ঘরের মাঠের সাদা পোশাকের এই সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

ধনাঞ্জয়া ডি সিলভার নেতৃত্বে টেস্ট দলে ফিরেছেন ওশাদা ফার্নান্দো। সবশেষ ২০২৩ সালে মার্চে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলা ওশাদা শ্রীলঙ্কার সাদা পোশাকের দলে ফিরলেন তিনি। সাম্প্রতিক সময়ে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে শ্রীলঙ্কা ‘এ’ দলের হয়ে আলো ছড়িয়েছেন তিনি।

ইংল্যান্ড সফরের দল থেকে মাদুশকার পাশাপাশি বাদ পড়েছেন নিসালা থারাকা এবং কাসুন রাজিথা। পেস ইউনিটে অবশ্য এখনও আসিথা ফার্নান্দো, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো এবং মিলান রত্নায়েকের মতো পেসাররা আছেন। ঘরের মাঠে খেলা হওয়ায় স্পিনে খানিকটা বাড়তি জোর দেবে শ্রীলঙ্কা।

১৮ সেপ্টেম্বর থেকে গলেতে শুরু হবে টেস্ট সিরিজ।

শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড:

ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), দিমুথ করুনারত্নে, পাথুম নিশানকা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দীনেশ চান্দিমাল, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, ওশাদা ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা, প্রবাথ জয়াসুরিয়া, রমেশ মেন্ডিস, জেফ্রি ভ্যান্ডারসে, মিলান রত্নায়েকে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD