বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের স্থান পরিবর্তন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪ ৬:৪০ am

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের স্থান পরিবর্তন করা হচ্ছে। নতুন ঠিকানা হচ্ছে, ৩১-১০ ৩৭তম এভিনিউ, স্যুইট-২০১ (২য় তলা) লং আইল্যান্ড সিটি, নিউইয়র্ক-১১১০১। নতুন ঠিকানাটি বর্তমান ঠিকানার সন্নিকটবর্তী।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কের কনস্যুলেট অফিস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ১ অক্টোবর থেকে নতুন ভবনে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল তার কর্মকর্তা-কর্মচারীসহ লজিস্টিক, সেবা প্রদান সংক্রান্ত সুযোগ-সুবিধাসহ পূর্ণরূপে সক্রিয় থাকবে।

বাংলাদেশ কনস্যুলেট সংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য সবাইকে বাংলাদেশের কনস্যুলেট জেনারেলের ওয়েবপেইজ ও ফেসবুক অ্যাকাউন্ট ফলো করতে আন্তরিকভাবে অনুরোধ করা হলো।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD