বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

নরসিংদীতে অষ্টাদশী গৃহবধূসহ দুইজনের মরদেহ উদ্ধার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩ ৯:২১ am

নরসিংদীর মাধবদীতে পৃথক জায়গা থেকে এক অষ্টাদশী গৃহবধূ ও এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) পৌর শহরের ৫ নং ওয়ার্ডের বিরামপুর থেকে মুন্না (১৮) ও নুরালাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে নিজ বাসা থেকে রিয়া মণি (১৮) নামে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মুন্না উত্তর বিরামপুর মহল্লার মৃত হালিম ড্রাইভারের বাড়ির ভাড়াটিয়া ও রিয়া মণি কালিবাড়ি এলাকায় এক সন্তানের জননী ও প্রবাসী জুবায়ের স্ত্রী।

স্থানীয়রা জানান, চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে অকৃতকার্য হয়ে মুন্না। এটা নিয়ে প্রায় সময়ই তার মন খারাপ থাকতো। বৃহস্পতিবার সকালে মুন্নার মা রুমের দরজা ধাক্কা দিলে ছেলে দরজা না খুললে তার সন্দেহ হয়। রুমের পিছনে জানালা দিয়ে উকি দিয়ে দেখতে পায় রুমের ভিতরে মুন্নার মৃতদেহ পড়ে আছে। তখন তার ডাক-চিৎকারে প্রতিবেশীরা রুমের দরজা ভাঙে। থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

অপরদিকে রিয়ামণির সকালে রুমে দরজা বন্ধ থাকে। এরপর ঝুলন্ত লাশ দেখতে পায় শ্বশুর বাড়ির লোকজন ।

নিহত রিয়ামণির বাবা আব্দুল হালিম বলেন, আমার মেয়েকে শ্বাশুড়ি ও ননদ মিলে মেরে ফেলেছে। তারা আমার মেয়েকে নানাভাবে নির্যাতন করতো। তারাই আমার মেয়ের মৃত্যুর জন্য দায়ী।

মাধবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রকিবুজ্জামান বলেন, দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাগুলো পৃথক পৃথক স্থানে ঘটেছে। তদন্ত করে সম্পূর্ণ বিষয় জানা যাবে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD