জসিম উদ্দিন সরকার, সিঙ্গাইর(মানিকগঞ্জ): মানিকগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহম্মেদ টুলুকে সংবর্ধনা দিয়েছে সিঙ্গাইর উপজেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতি। শনিবার(২০ জানুয়ারী) দুপুরে উপজেলার খোলাপাড়া এলাকায় এ সংবর্ধনার আয়োজন করে মালিক সমিতি।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী আব্দুল মাজেদ খান, সিঙ্গাইর উপজেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শাহাদাৎ হোসেন, সাধারণ সম্পাদক কুদ্দুসুর রহমান, উপদেষ্টা জালাল উদ্দীন রুমি, কোষাধক্ষ্য মোয়াজ্জেম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার, ইউপি চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাঠু, সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সায়েদুল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফয়েজুল ইসলাম খান ফয়েজ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ বেপারীসহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন।