শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

ধুনটে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধর

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৩১ পূর্বাহ্ণ

বগুড়ার ধুনটে মাদ্রাসাপড়ুয়া এক ১১ বছরের শিশুকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় তার বাবাকে নির্মমভাবে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত আব্দুল আলীম ও তার সহযোগীদের বিরুদ্ধে এই ন্যক্কারজনক হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী বাবা ছানোয়ার হোসেন বাদী হয়ে স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন, যা নিয়ে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ধুনট সদর ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি এবং চালাপাড়া গ্রামের বাসিন্দা ছানোয়ার হোসেনের মাদ্রাসাপড়ুয়া মেয়েকে দীর্ঘদিন ধরে বখাটে আব্দুল আলীম ও তার সহযোগীরা উত্যক্ত করে আসছিল। এই ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে ওঠে ওই বখাটেরা। পরবর্তীতে পরিকল্পিতভাবে ছানোয়ার হোসেনের ওপর হামলা চালানো হয় এবং তাকে এলোপাতাড়ি মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ধরনের সামাজিক অবক্ষয় ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধে স্থানীয় সচেতন মহল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ভুক্তভোগী পরিবার বর্তমানে নিরাপত্তা আশঙ্কায় রয়েছে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD