রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ভ্যানে বিআরটিসির ধাক্কা, নিহত ৪

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪ ৬:১২ পূর্বাহ্ণ

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দর ‍বাজারে বিআরটিসি বাসের চাপায় দাঁড়িয়ে থাকা ভ্যানের চার যাত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন, দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম ও চিরিরবন্দর থানার ওসি আবুল হাসনাত খান। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রানীরবন্দর বাজারে যাত্রী নিয়ে দাঁড়িয়েছিল একটি ভ্যান। এ সময় দিনাজপুর থেকে রংপুরগামী বিআরটিসি বাস (ঢাকা মেট্রো ব- ১৫-৫৪৯৩) ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন।

খবর পেয়ে দশ মাইল হাইওয়ে থানা, চিরিরবন্দর থানার পুলিশ ও চিরিরবন্দর ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ করছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD