বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

দাউদকান্দি থানায় দরজা ভেঙে ২২ কিশোরের প্রস্থান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১:৩৯ অপরাহ্ণ

কুমিল্লার দাউদকান্দিতে দিনভর সন্দেহভাজন হিসেবে ২৮ জন কিশোরকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এরপর রাতে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে থানার দরজা ভেঙে বেরিয়ে যায় ২২ কিশোর। বুধবার রাতে দাউদকান্দি মডেল থানায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত টহলের অংশ হিসেবে ওই এলাকায় সন্দেহজনক ঘোরাফেরা করার সময় এই কিশোরদের আটক করা হয়েছিল। পরবর্তীতে তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল।

তবে রাতের দিকে পরিস্থিতি হঠাৎ করেই উত্তপ্ত হয়ে ওঠে। আটকৃতদের মধ্যে একদল কিশোর সংঘবদ্ধ হয়ে থানার ভেতরে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করে। একপর্যায়ে তারা সম্মিলিতভাবে ভুয়া ভুয়া স্লোগান দিতে শুরু করে এবং থানার মূল দরজা ভেঙে জোরপূর্বক বাইরে বেরিয়ে যায়। হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় থানায় উপস্থিত পুলিশ সদস্যদের মধ্যে কিছুটা হতবাক অবস্থা তৈরি হয়। তবে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত সতর্কতা গ্রহণ করা হয়েছে।

এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কীভাবে থানা ভবনের ভেতর থেকে এতগুলো কিশোর দরজা ভেঙে পালিয়ে যেতে সক্ষম হলো, তা নিয়ে নানা মহލে প্রশ্ন উঠেছে। ঘটনার পরপরই সংশ্লিষ্ট কতৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। পালিয়ে যাওয়া কিশোরদের পুনরায় আইনের আওতায় আনতে এবং তাদের পরিচয় নিশ্চিত করতে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানা গেছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD