শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

উখিয়ায় গুলিভরা বিদেশি পিস্তলসহ রোহিঙ্গা যুবক আটক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ৯:৪২ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকায় অভিযান চালিয়ে গুলিভরা একটি বিদেশি পিস্তলসহ মোহাম্মদ ইউনুস (৪০) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কঠোর নজরদারি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই সফল অভিযান পরিচালিত হয়।

আটককৃত রোহিঙ্গা যুবকের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং বেশ কিছু তাজা গুলি উদ্ধার করা হয়েছে বলে সংশ্লিষ্ট কতৃপক্ষ গণমাধ্যমকে জানান। সাম্প্রতিক সময়ে উখিয়া ও টেকনাফ এলাকার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের তৎপরতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে উখিয়া থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। সীমান্তবর্তী এই অঞ্চলে অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD