বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

ডিএসসিসির নাগরিক সেবা বাড়াতে ৫ ব্যাংকের সঙ্গে চুক্তি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ ৫:০১ pm

নাগরিক সেবা আরও সহজ ও আধুনিক করার পাশাপাশি রাজস্ব আদায় কার্যক্রমে গতিশীলতা আনতে ৫টি ব্যাংকের সঙ্গে পৃথক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এই উদ্যোগের ফলে সাধারণ মানুষ আরও দ্রুত ও সহজে সেবা গ্রহণ করতে পারবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

চুক্তি স্বাক্ষরকারী ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং সীমান্ত ব্যাংক পিএলসি। এই ব্যাংকগুলোর মাধ্যমে এখন থেকে ডিএসসিসির বিভিন্ন ফি ও রাজস্ব জমা দেওয়া আরও সহজ হবে।

সাংবাদিকদের বলেছেন ডিএসসিসি কতৃপক্ষ, এই ধরনের আধুনিক পদক্ষেপের ফলে কর্পোরেশনের অভ্যন্তরীণ কার্যক্রমে স্বচ্ছতা আসবে এবং দীর্ঘসূত্রিতা দূর হবে। এর আগে বিভিন্ন সময়ে অনিয়মের অভিযোগ থাকলেও বর্তমান ব্যবস্থার মাধ্যমে সেবাপ্রার্থীরা সরাসরি উপকৃত হবেন।

উল্লেখ্য, অতীতে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে বিভিন্ন সেবা প্রতিষ্ঠানে নানা ধরনের দুর্নীতির অভিযোগ উঠেছিল। তবে বর্তমান সময়ে সেবামূলক প্রতিষ্ঠানগুলোকে জনবান্ধব ও দুর্নীতিমুক্ত করতে অন্তর্বর্তীকালীন সরকার এবং স্থানীয় প্রশাসন বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করে চলেছে।

ডেস্ক রিপোর্ট

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD